সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১০:০৬
এনসিপি নেতা আফতাব মজুমদার গ্রেপ্তার, কলেজছাত্রীর অভিযোগ

এনসিপি নেতা আফতাব মজুমদার গ্রেপ্তার, কলেজছাত্রীর অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চান্দগাঁও থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। আফতাব মজুমদার নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় তরুণী থানায় মামলা দায়ের করতে বাধ্য হন। চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, অভিযোগটি দল গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে র‍্যাব আফতাবকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা