সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:১৪
সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ তিনজন আটক

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ তিনজন আটক

সুনামগঞ্জ সদরের সীমান্তসংলগ্ন বালিকান্দি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার বেশি ভারতীয় কাপড় জব্দ করেছে। বুধবার (২২ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. জাকির হোসেন (৫০), আব্দুল মান্নান (৫৫) এবং মো. মামুন মিয়া (২৬)। পুলিশ জানায়, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে শাড়ি ও কাপড় এনে গ্রামে মজুত করেছিল। পরে এসব কাপড় দেশের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৭টি বস্তা থেকে ৬১৮ পিস কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় এবং দুটি লেহেঙ্গা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড় ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা