রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, দুপুর ২:৩৭

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল বিভাগের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।

শিহাব শিমূলঃ

দেশজুড়ে আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল বিভাগের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার ( ২১ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।নিহতদের মধ্যে ছিলেন- নজরুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দু’টি পৃথক মামলা দায়ের করেন। বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের বরখাস্ত কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানা এবং র‌্যাবের সাবেক সদস্য মো: এমদাদুল হক, হীরা মিয়া, এ বি মো: আরিফ হোসেন, বেলাল হোসেন, আবু তৈয়্যব আলী, শিহাব উদ্দিন, পূর্ণেন্দু বালা, আবদুল আলীম, মহিউদ্দিন মুন্সী, আলামিন শরীফ ও তাজুল ইসলাম।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- র‌্যাবের সাবেক সদস্য আসাদুজ্জামান নূর, এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৯ আসামির সাজাও হাইকোর্টে বহাল থাকে। তাদের মধ্যে রয়েছেন- কনস্টেবল হাবিবুর রহমান (১৭ বছর), এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, কর্পোরাল মোখলেসুর রহমান, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী নুরুজ্জামান (প্রত্যেকে ১০ বছর করে) এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনকে ৭ বছর করে কারদন্ড প্রদান করা হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা