শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৯:২১

ভন্ড দয়াল বাবা সেজে ও শেষ রক্ষা হলোনা নিজাম উদ্দিনের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
মামলার রায়ে ৩ বছর সাজাপ্রাপ্ত হওয়ায় ১৬ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা হলোনা পলাতক আসামী নিজাম উদ্দিনর (৬৮)। গত বুধবার দিবাগত রাত ২ টার সময় চুয়াডাঙ্গার আলম ডাঙ্গার পোলবাসুন্দা গ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত পলাতক াসামী নারায়ণগঞ্জ বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন। পরবর্তীতে ২০০৬ সালে বিজ্ঞ আদালত নিজাম উদ্দিন ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত হওয়ার পর থেকে নিজাম উদ্দিন নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে সিদ্বিরগঞ্জ গোদনাইল এলাকা ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো এবং নিজেকে ভন্ড পাগলা বাবা আবার কখনো দয়াল বাবা পরিচয় দিয়ে আসছিলেন। পাশাপশি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে কবিরাজি চিকিৎসা সেবা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে পুলিশ জানায়। নিজাম উদ্দিনের শম্বুর বাড়ি আলমডাঙ্গায় ভন্ড পাগলা বাবা দয়াল বাবা নামে ব্যাক পরিচিতি লাভ করেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরে আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিনের বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তার বাবার নাম আবুল কালাম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানায়, নিজাম উদ্দিনের ৩ বছর সাজা হওয়ায় সে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়ানোর কারণে তার অবস্থান নির্নয় করা সম্ভব হচ্ছিল না।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা