শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৯:৩৮

বইমেলা শুরু ১৮ মার্চ

স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। এ বছর করোনার কারণে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে এই মেলা।সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। তবে কত দিন মেলা চলবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করেন। তবে এ বছর করোনার কারণে ভাষার মাসের শুরুতে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা