বন্দর প্রতিনিধিঃ
শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টায় (২৮ মে ২০২১) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কামতাল এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৭ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফ্তার করতে সক্ষম হয়েছে । গ্রেফ্তারকৃত আসামীরা হচ্ছে,মোঃ রজব আলী (৩৫) জেলা- নারায়ণগঞ্জ, আঃ মতিন (৪৫) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ তোরাব হোসেন (৩৬) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ রবিউল্লাহ (৫০) জেলা- নারায়ণগঞ্জ, আঃ বারেক (৪৮), জেলা- নারায়ণগঞ্জ, মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) জেলা- নারায়ণগঞ্জ এবং আমির হামজা (৫৮) জেলা- নারায়ণগঞ্জ।সিনিয়র এএসপি প্রনব কমুার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কামতাল এলাকায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুয়ারিরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।