স্টাফ রিপোর্টারঃ
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে র্যাব ১১ এর একটি দল অভিযান চালিয়ে শহিদুল ইসলাম দিপু (৫২) নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। এ সময়ে তার কাছ থেকে ১৮ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট ২০২১) দুপুরে। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব বাদী হয়ে গতকাল শুক্রবার দিপুকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী র্যাবের জিজ্ঞাসাবাদে জানায় , তার পিতার নাম মজিবুল হক গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বরপিট এলাকায়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনব কৌশলে কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন উর্ধ্বতন সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য অআইনে মামলা দায়ের করা হয়েছে।