সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ্যে দিবালোকে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড (সানারপাড়)এলাকায় ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গত ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের কারা হয়েছে। এঘটনায় ৪ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলাটি দায়ের ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন। মামলা দায়ের করা হলেও উদ্ধার হয়নি ছিনতাই হওয়া টাকা এবং গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কোন আসামীকে এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবুবকর সিদ্দিক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের পিডিকে সিএনজি পাম্প এলাকায় এলাকায় গুলি করে ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাতেই একটি মামলা রজু করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হাইওয়ের শিমরাইল ক্যাম্পের হোন্ডা মোবাইল পুলিশ টহলে থাকা সত্তেও ওই ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাইওয়ের শিমরাইল ক্যাম্পের কোন পুলিশী সহায়তা পায়নি বলে জযনাল আবেদীন অভিযোগ করেছেন। উল্লেখ্য আড়াইহাজার থানার নারায়ন্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল এলাকার একটি মানি এক্সেঞ্জ থেকে ২৫ লাখ টাকা তুলে তার চাচাত ভাই মেহেদী হাসানসহ মোটরসাইকেলে করে আড়াইহাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথিমধ্যে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছলে চারটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী তাদের পথ রোধ করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। এ সময় মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা ফের তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।এ সময় তারা চিৎকার করলে লংকা বাংলা সিকিউরিটিজ মতিঝিল শাখার কর্মকর্তা ইমন সাইনবোর্ড থেকে বাসায় ফেরার পথে তিনি এগিয়ে আসলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই ইমনের হাঁঠুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। পরে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রæত গতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারী ইমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কওে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইমন সিদ্ধিরগঞ্জের পশ্চিম সানারপাড়ের বাসিন্দা বলে জানাগেছে।