রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১২:১২

সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসা করে ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগ গ্রেপ্তার -২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাইদুর রহমান (৩২) এবং তার সহযোগী মোঃ হাসিবুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। এ সময়ে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি স্মার্টফোন ও ২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ধৃতরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যোগাযোগ স্থাপন করে নিয়মবহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল বলে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গত শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার দুপুরে র‌্যাব ১১ এর সিদ্ধিরগঞ্জের আদমজী কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানায় র‌্যাব।। অধিক জি‘াসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র‌্যাব ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা