সোনারগাঁ প্রতিনিধিঃ
গত ১৬ ডিসেম্বর ২০২১ ইং সন্ধ্যয় র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকা থেকে ফুটপাতে চাঁদাবাজি করার সময় মোঃ মাহবুব আলম ওরফে কানন (৩৭) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে । সে বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে বলে র্যাব জানায়। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর সোনাপুর এলাকার মোঃ বাবুল হোসেন এর ছেলে। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীর দখল হতে চাঁদাবাজির নগদ ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।র্যাব তাদের প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে যে, গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১০০/- টাকা থেকে ১৫০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেপ্তারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানায়। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।