রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১২:১২

সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে গলাকেটে তরুণী হত্যার প্রধান আসামী রুবেল গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২২) নামে এক তরুণীকে গলাকেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরান রুবেলকে (৪০) খানপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল।
গতকাল শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার মোঃ আবুল খায়েরের ছেলে তাকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাবাদ েেশষে গতকাল শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তত্য জানায় র‌্যাব।র‌্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তারকৃত শাহপরাণ রুবেল র‌্যাবের নিকট প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক জানান,গত (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়ার মোঃ শফিকুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে। এসময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে আত্ম রক্ষা করতে বাসা থেকে দৌড়ে বাচার চেষ্টা করে। এসময় পেছন দিকে থেকে জাপটে ধরে ওই ছুরি দিয়ে প্রথমে তানিয়ার পেটে উপুর্যুপুরি আঘাত করার পর তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় শাহপরান রুবেল। নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়েএকই বাসায় ভাড়া থাকতো। এছাড়া আসামী রুবেলের একাধিক স্ত্রী ছিল এবং পরনারীতে আসক্ত ছিলেন বলে র‌্যাব জানায়। সে পূর্বে তানিয়ার পিতার নিকট তানিয়াকে বিবাহের প্রস্তাব দেয় কিন্তু তানিয়ার বাবা তা প্রত্যাখ্যান করে এরপরও সে মাঝে মধ্যেই ভিকটিম তানিয়াকে উত্যক্ত করে আসছিল বলে র‌্যাব জানায়। তানিয়া হত্যাকান্ডের ঘটনায় বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করেসিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন গত ১৫ ডিসেম্বর।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা