রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১:৩০

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাস্পের টহল পুলিশের গাড়ি নেই,অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রান গেল সেনা সদস্যের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের কোন টহল পুলিশের গাড়ি না থাকায় মহাসড়কে ডিউটি করতে গিয়ে পুলিশ হিমশিম খাচ্ছে, অহরহ ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হলেও হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের কোন গাড়ি না থাকায় বেশীর ভাগ রাতের বেলা টহল দিতে হাইওয়ে পুলিশকে হিমশি খেতে হচ্ছে। শিমরাইল ক্যাম্পের কয়েকশত গজ পশ্চিমে মহাসড়কের পাশেই এক সেনা সদস্যকে অজ্ঞাত ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ওই সেনা সদস্যের নাম শাহিন আলম (২২) । শনিবার রাত সাড়ে ৩ টার দিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় মহাসড়কের পাশে (১০ তলা বিল্ডিং এলাকায়) তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রোএকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন বলে জানাগেছে। নিহত শাহিন আলম বরিশাল ক্যান্টমেন্টের ৪৩২০ ইবিআরে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। শাহিন আলমের বড় ভাই সেনাবাহিনীর কর্পোরাল আফজাল হোসেন জানিয়েছেন ছুটিতে শাহিন আলম বরিশাল ক্যন্টনমেন্টে থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্বুত্তদের ছুরিকাঘাতে নিহত। তিনি আরও বলেন, শাহিন আলমের লাশ ঢাকার সিএমএইচে রয়েছে ভোর রাত ৫টা দিকে তার ভাইয়ের মৃত্যুর খবরটি তিনি পেয়েছেন বলে জানান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, রাত সাড়ে ৩ টার দিকে অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সেনা সদস্য শাহিন আলমে উদ্ধার করে স্থানীয় প্রোএকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তিনি অজ্ঞান ছিলেন এবং তার অস্বাভাবিক রক্তপাত হওয়ার কারণে তার অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে প্রোএকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে সিএমএইচে নিয়ে যাওয়ার পথে শাহিন আলম মারা যান। শাহিন আলমের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে বলে ওসি জানিয়েছেন। ওসি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষে পুলিশ মাঠে আছে। নিহত শাহিন আলমের পিতার নাম আইয়ুব আলী প্রধান গ্রামের বাড়ি চাঁদপুরের ছেঙ্গারচরের ইমামপুরের মানিকাকান্দি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানায় কোন মামলা কিংবা কোন অভিযোগ দেওয়া হয়নি বলে ওসি মশিউর রহমান জানিয়েছেন। এদিকে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের জন্য একটি গাড়ি বরাদ্ধ জরুরী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিমরাইল ক্যাম্পের টহল পুলিশের গাড়ি থাকলে তারা রাতে ডিউটিতে মহাসড়কে টহলে থাকলে ছিনতাইসহ নানা অপরাধ প্রবনতা কমে যাবে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিমরাইল পুলিশ ক্যাম্পে গাড়ি প্রদানের বিষয়টি হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খানের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা