রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ২:৪২

মোবাইল ছিনতাইকারী জুয়েল হাসানকে আটক করলেন টিআই সালাউদ্দিন

  • স্টাফ রিপোর্টারঃ
    রুপগঞ্জের ভুলতা গাউছিয়ায় মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য মোঃ জুয়েল হাসান (৩৫) কে জনতার সহায়তায় হাইওয়ে পুলিশ ভুলতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই ( শহর ও যানবাহন) সালাউদ্দিন৷ মঙ্গলবার দুপুরে ওই ছিনতাইকারীকে সঙ্গীয় ফোর্স নিয়ে টিআই সালাউদ্দিন আটক করেন৷ এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্বার করা হয়৷ মোবাইল ফোনের মালিক আরিফুল ইসলাম(৩২) জানায় ওই ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছিনিয়ে পালানোর চেষ্টা করলে জনতা ছিনতাইকারীকে আটক করে৷ এ সময়ে হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের ইনচার্জ টিআই সালাউদ্সদিন ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হাথলে গিয় ছিনতাইকারীকে আটক করে ভুলতা পুলিশ ফাড়ির এসআই মিলনের নিকট হস্তান্তর করেন৷ জুয়েল হাসানের পিতার নাম মৃত দুলাল হাওলাদার৷ গাজীপুরের গাছা থানার ডেগেরচর এলাকায় তার বাড়ি বলে জানাগেছে৷ ভুক্তভোগী আরিফুল ইসলামের পিতার নাম মোঃ জয়নাল আবেদীন তার বাড়ি রুপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায়৷
ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা