মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৯:২১

কাঁচপুর হাইওয়ে পুলিশ কর্তৃক আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

শাহজাহান জনিঃ
নারায়ণগঞ্জের বন্দরে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লার কোতোয়ালীর আড়াইউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ রনি (২৫) এবং কুমিল্লার সদর দক্ষিণ থানার খিললাপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে মোঃ মনির (৫৫)।
পুলিশসূত্রে জানা যায়,কাঁচপুর হাইওয়ে থানায় এটিএসআই নুরুল হুদা তার ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করার সময় রাস্তা পারাপাররত দুজন ব্যক্তির আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান,আজ সকালের দিকে মদনপুর বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা