শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৯:১৭

সিদ্ধিরগঞ্জে চোরাইতেলের দোকানে যৌথবাহিনীর অভিযান১৮০০ লিটার তেল জব্দ, দুজনকে জরিমানা

শিহাব সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের দোকানে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকালমঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭৮০ লিটার বিভিন্ন তেল জব্দ করা হয়৷
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
এসময় মো. আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ১০০ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।
এছাড়া ফার্নেস ওয়েল ৬০০ লিটার জব্দ করা হয়।
অভিযানে ২ জনকে ১৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।অভিযানে র‍্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা