শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ১০:০০

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ

শিহাব শিমূলঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় দশ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে৷ এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে ছেন৷ অভিযুক্ত শিক্ষকের নাম সাইফুল ইসলাম (২৭) ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।
জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের ‘জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদাসার এক ছাত্রকে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে বলাৎকার করে।ঘটনার পর ওই ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান৷ পরে ঘটনাটি বুধবার ( ৮ অক্টোবর) এলাকায় জানাজানি হলে রাতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে জনতার রোষানল হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি৷ থানায় অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে৷ মাদরাসা ছাত্রের মায়ের দায়ের করা মামলায় আসামী সাইফুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা