শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৯:৪৮

সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থেকে শিহাব ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার (২৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল— মো. সাগর ইসলাম হৃদয় (৩০) এবং মো. অনিক (২৫)।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাই করত। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তাদের দেহ তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল এবং তাদের বহনকারী একটি রেজিস্ট্রেশনবিহীন কালো মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা