রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১২:৫৪

শীতলক্ষ্যার তীরে স্কুলছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদীর তীরে স্কুলছাত্রীকে বখাটে কর্তৃক লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে চাঞ্চ্যলোর সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই বখাটে দিলশাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) রংপুর থেকে পরিবারের সহযোগিতায় আটক করতে সক্ষম হয় পুলিশ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নির্দেশে সোনারগাঁ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত দিলশাদ হোসেনকে আটক করা হয়। দিলশাদ কাঁচপুর রায়েরটেক এলাকার লিটন খানের বাড়ির ভাড়াটিয়া। তার বাবা সাফিউল ইসলাম পেশায় রিকশাচালক এবং মা পেশায় পোশাককর্মী৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা