শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৮:৪৬

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে উদ্ভোধন হলো সৌদি এরাবিয়ান খেপসা হাউস

শাহজাহান জনিঃ

সৌদি আরবের -জনপ্রিয় এরাবিয়ান খেপসার আদলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করা হয়েছে এরাবিয়ান খেপসা হাউস৷ শুক্রবার বাদ আছর দোয়া ও বিশেষ মোনাজাতের মাধম্যে হিরাঝিলে এরাবিয়ান খেপসা হাউজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন৷ এরাবিয়ান খেপসা হাউজে সৌদির ঐতিহ্যবাহী যেসব খাবার পাওয়া যাবে তার মধ্যে রয়েছে আল-ফাহাম খেপসা, মান্দি লাহাম, বিফ লাহাম, মান্দি রাইস, আফগানি পোলাও, নান ও রুমালী রুটি, মুখরোচক কাবাব, কোরাল বারবিকিউ, বিফ আচারি ও বিভিন্ন বেভারেজ আইটেম। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সাখাওয়াত হোসেন দীর্ঘ একযুগ সৌদি আরব কাটান। সেখান থেকে তিনি বাংলাদেশ ফিরে এসে বিভিন্ন ব্যবসা- বানিজ্যের সাথে জড়িয়ে পড়েন। তার মধ্যে সৌদি আরবের অতি-জনপ্রিয় ও সুস্বাদু খাবার এরাবিয়ান খেপসা হাউস দেওয়ার উদ্যোগ নেন। মোঃ খাওয়াত হোসেন বলেন, আমি দীর্ঘ কয়েক বছর সৌদি প্রবাস জীবনযাপন করেছি। আমার একটা ইচ্ছা ছিলো বাংলাদেশে গিয়ে একটি সৌদি আরবের এরাবিয়ান খেপসা হাউজ দিবো। সৌদিতে এটি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। তাই নারায়ণগঞ্জের মানুষের কথা চিন্তা করে এবং তাদের ভালোবাসায় আজকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় এরাবিয়ান খেপসা দিতে পেরেছি। তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা