সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ১১:৪০

সিদ্ধিরগঞ্জে বড়বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত, ছোট ভাই মো. রানাকে (২৫) গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে ।অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাসায় কেউ না থাকার সুযোগে ৩০ বছর বয়সী ওই নারী নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার আপন ছোট ভাই মো. রানা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাদের বৃদ্ধা মা রানী বেগম গ্রামের বাড়িতে ছিলেন। বড় ভাই ও ভাবিও পেশাগত কাজে বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে রানা তার বোনের কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেছে।
অভিযুক্ত মো. রানা মৃত কবির হোসেন ও রানী বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “বড় বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাইর নামে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা