শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৭

মির্জাগঞ্জে দশম শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজসংলগ্ন নালা থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষার কথা বলে বাড়ি থেকে স্কুলে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে তার বাড়ি ফেরার কথা থাকলেও সেদিন সে ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে শিক্ষকরা জানান, যুথি সেদিন স্কুলেই যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা