শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৭:২৯

সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷ সোমবার দিবাগত রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এসময় গোদনাইল এলাকার বাসিন্দা মো. মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা