শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১১:৪৯

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৮ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব ১১ এর সদস্যরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বৃধবার দিবাগত রাত পৌণে ২ টায় কিশোর গ্যাংয়ের সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই কিশোর গ্যাং সদস্যরা সন্ত্রাসী ও ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াতো।গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে চাপাতি, চাকু-, লোহার দন্ড- ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হচ্ছে,মোঃ উজ্জল হোসেন (১৯) জেলা-নারায়ণগঞ্জ,মোঃ রনি (১৯) জেলা-পটুয়াখালী,মোঃ ইমন হোসেন (১৮) জেলা- নাটোর,মোঃ কালাম হোসেন (১৯) জেলা- পটুয়াখালী,মোঃ আলমগীর হোসেন (১৯) জেলা- পটুয়াখালী। র‌্যাব জানায়, সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা বেøড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ওসি মশিউর রহমান। সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়ামহল্লায় কিশোরগ্যাং সদস্যদের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা