সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারাী পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এ একটি দল। গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রেপ্তার করা হলেও গতকাল শনিবার রাতে র্যাব এক প্রেসব্রিফিং এর মাধ্যমে ঘটনা জানায়। আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সদস্যরা হচ্ছে মোঃ রুবেল সরকার @রাহুল (৩২) জেলা-কুমিল্লা ও মোছাঃ সোনিয়া (২৫),জেলা-খুলনা’। গ্রেপ্তারকৃতদের র্যাব জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে যে আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুনীদের বিদেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। ওই সিন্ডিকেটের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখত। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হত না। প্রাথমিক অবস্থায় তরুণীরা এসকল আসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হত বলে র্যাবের কাছে স্বীকার করে। র্যাব ১১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন আসামী মোঃ রুবেল সরকার @রাহুল ও তার স্ত্রী মোছাঃ সোনিয়ার সাথে রিফাদুল ইসলাম হƒদয় @ টিকটক হƒদয় সরাসরি যোগাযোগ রয়েছে। এই মানব পাচারকারী চক্রের উপর দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারী চালিয়ে মানব পাচারকারী চক্রের ২ জন’কে গ্রেপ্তার করে। উল্লেখিত ২জন ডিএমপি ঢাকা জেলার হাতিরঝিল থানার মামলা নং ০৩ তারিখ ০১/০৬/২০২১ ধারা-২০১২সালের মানবপাচার প্রতিরোধ দমন আইন ০৭/০৮/১০/১১ এর এজাহারভুক্ত আসামী। এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়র করা হয়েছে।