শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১১:৫২

মহাসড়কের সাইনবোর্ডে প্রকাশ্যে দিবালোকে গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা -চট্রগ্রাম মাসড়কের সাইনবোর্ড এলাকায় প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে কয়েক রাউন্ড গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী।ছিনতাইকারীদের কাছ থেকে বাঁচাতে এগিয়ে আসা পথচারী ইমন এসময় গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনকবার্ড এলাকায় পিডিকে সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।জানাগেছে, ঢাকা মতিঝিল এলাকার একটি মানি এক্সচেঞ্জ থেকে আড়াইহাজারের নানান্দী এলাকার জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ী ২৫ লাখ টাকা তুলে তার চাচাত ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা হয়। ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পিডিকে সিএনজি পাম্পের কাছে পৌঁছলে চারটি মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী তাদের ঘিরে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা চিৎকার শুরু করলে ইমন নামে একজন মোটরসাইকেল আরোহী পথচারী এগিয়ে আসলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি পথচারী ইমনের হাঠুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রæত গতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারী ইমনকে ইদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টহল পুলিশ (হোন্ডা মোবাইল ডিউটি) থাকা সত্তেও তারা সাইনবোর্ড এলাকায় থাকা সত্বেও ব্যবসায়ী ডাক চিৎকার দিলেও টহল হাইওয়ের পুলিশ এগিয়ে আসেনি বলে জানাগেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। মহাসড়কের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মশিউর আলম বলেন, মোবাইল ডিউটি বন্ধ থাকায় তারা এ ব্যাপারে কিছুই জানেননা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, এত টাকা বহন করে মোটর সাইকেলযোগে যাওয়ার আগে যদি আমাদের ইনফরমেশন দিতো তবে আমরা পুলিশী সহায়তা দিতাম। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, মহাসড়কে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের খবর পাইনি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা