শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১১:৫০

নারায়ণগঞ্জ পিবিআইয়ের হাতে গ্রেপ্তার থ্রি হুইলার ছিনতাইয়ের মূল হোতারা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ব্যাটারি চালিত তিনচাকার গাড়ি ছিনতাই করতে বাড়ির সাহেব দারোয়ান ব্যাস ধারণসহ অভিনব কৌশল গ্রহণ করে সঙ্গবদ্ধ চক্রটি। অপহরণ,খুনও করে তারা। আড়ইশতাধিক গাড়ি ছিনতাই করে হজম করার পর ফতুল্লার আব্দুল কদ্দুছের মিশুক ছিনতাই করে পিবিআই এর হাতে ধরা পড়ে ওই চক্রের মূলহোতাসহ ছয় সদস্য। সন্ধান মিলে চোরাই গাড়ি বিক্রির পাঁচটি গ্যারেজের। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরু অব ইনভেস্টিগেশন) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
আটকরা হলো- বন্দর থানার ধামগড় ইউনিয়নের চৌরার বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকার ভাড়াটিয়া শাহ আলম (৩৮), বরগুনা জেলা সদরের আমতলীর মৃত নূরুল ইসলামের ছেলে হালিম (৪২), পিরোজপুর জেলার কাউখালী থানার জোলাগাতির আব্দুল খালেকের ছেলে মো: শহিদুল (৩২), বরগুনা জেলা সদরের বউঠাকুরানী এলাকার মৃত আব্দুর রবের ছেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর ভাড়াটিয়া বাদশা (৪৭), সোনারগাঁ থানার আট নম্বর ওয়ার্ড হাতুরাপাড়ার সালাম মিয়ার ছেলে মো: আসলাম (৩০) ও একই থানার তিন নম্বর ওয়ার্ড পেঁচাইন এলাকার মৃত আলী আকবরের ছেলে মো: মনির(৪০)। পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, চলতি মাসের ছয় তারিখে ফতুল্লার আব্দুল কুদ্দুছকে অজ্ঞান করে তার মিশুক ছিনতাই করে চক্রটি। এঘটনায় ভিকটিমের স্ত্রী রীনা খাতুন থানায় জিডি করেন। থানা পুলিশের পাশাপশি পিবিআই জিডি সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে। পিবিআই এসআই মাজহারুল ইসলাম ও শাকিল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ, আড়াইহাজার, ঢাকা ও নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিকটিমের মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা তিনটি পদ্বতিতে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা