স্টাফ রিপোর্টারঃ
চট্রগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি পিকাপ মাদক বহন করে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে কঁাচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানতে পেরে হাইওয়েতে টহলে থাকা এসআই মোস্তাফা কামলাকে ওই পিকাপটি আটক করার নির্দেশ দেন। কিন্তু ( ঢাকা মোটা্র – ন- ১৮- ২৭৪০) পিকাপটি (৪-১০-২০২১ ইং তারিখ রাত সাড়ে ১২ টায়) ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কাঁপুরের চাঁদমহল কাটা স্থানে এলে কতর্ব্যরত কাঁচপুর হাইওয়ে থানার এসআই মোস্তাফা কামাল পিকাপটি থামানোর জন্য সংকেত দেন। পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং সংকেত অমান্য করে ঢাকার দিকে ছুটতে থাকে। এ ঘটনা এসআই মোস্তফা কামলা ওনি মোঃ মরিরুজ্জামানকে জানালে তিনি পিকাপটিকে ধাওয়া করে আটক করার নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক এসআই পিকাপটিকে পিছু ধাওয়া করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে আদমজীরোডের মুখে গিয়ে পিকাপটি আটক করলেও পিকাপ চালক পালিয়ে যায়। পিকাপ তল্লাশি করে চালকের পিছনে সিটের নিচে ১৯ টি প্যাকেটে ( প্রতিটি প্যাকেটে ২ িজি করে) ৩৮ কেচি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।