শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫২

শিমরাইলমোড়ে অভিযান ১৮৯ বোতল ফেন্সিডিলসহ কাভার্ডভ্যান আটক, গ্রেপ্তার-২

< সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ ২৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- যশোহর জেলার বেনাপোল বন্দর থানার আমড়াখালী গ্রামের মোঃ আয়াত আলী হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৯) ও মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ আলমগীর হোসেন(৫০)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১৮৯ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট ২৪-৩০৬৩)সহ আটক করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে র‌্যাবের চেকপোষ্টে তল্লাশীকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৬৩)কে থামার জন্য সংকেত দিলে ড্রাইভার এবং হেলপার রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তল্লাশী করে কাভার্ড ভ্যানের ড্রাইভারের সিটের পিছনে ১টি প্লাস্টিকের বস্তায় এবং সামনে ড্যাসবোর্ডের নীচে গোপন কুঠুরীতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিনব কায়দায় মাদক পরিবহন ও ক্রয় বিক্রয় করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা