শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫৪

মোটর সাইকেলে ইয়াবা পাচারকালে আটক -২

সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জরে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় সোমবার (১নভেম্বর) ভোরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। উক্ত অভিযানে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারকালে ৪,৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ রায়হান (৩১) ও জিয়া উদ্দিন সাগর (২৮)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী মোঃ রায়হান সোনারগাঁয়রে ভারগাঁও এলাকার আবু দায়েন এর ছেলে ও অপর আসামী মোঃ জিয়া উদ্দিন সাগর নোয়াখালী জেলার সেনবাগের মৌটুবী এলাকার মোঃ আঃ রব এর ছেলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে গ্রেফতারকৃত আসামীরা মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে মাদকের বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে মোটর সাইকেলযোগে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আসামীদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা