শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫৩

ডেমরা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ১ সক্রিয় সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
র‌্যাব-১১, সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের একটি দল গত শনিবার দিবাগত রাতে ঢাকার ডেমরা থানাধীন শহর পল্লী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিন (৬১) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩০, তারিখ-১২/০৫/২০১৮ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ১০/১১/১২ এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী । তার বাড়ি সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল­ায়।তার পিতার নাম- মৃত গোলাম মোস্তফা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে শাহাবুদ্দিন স্বীকারোক্তি দিয়েছেন যে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য। র‌্যাব ১১ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু সংবাদ রোববার ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ বিকেলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা