সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড বন্ধু কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে মোঃ মাহমুদুল হাসান মিঠু (৩১), পিতা- কাদির আকন্দ, সাং- চকিদার কান্দি, থানা- শিবপুর, জেলা- মাদারীপুর, এ/পি- সাং- অনন্দনগর, থানা – বাড্ডা, ডিএমপি, ঢাকা, মোঃ রফিকুল ইসলাম রফিক (২১), পিতা- নুর ইসলাম মিয়া, সাং- গোপালপুর, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, এ/পি- সাং-চাপাইন, থানা- সাভার, জেলা-ঢাকা ও মোঃ মঞ্জুর আলম (৩৪) পিতা- মোঃ আবুল হোসেন সাং- সোসাইটি পাড়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ৩৮৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায়া ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল । এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব বাদী হয়ে।