শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫০

সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড দূরন্তবাস স্ট্যান্ড থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৫ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইলের চিটাগাং রোড দূরন্ত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসয়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১ মাইনুদ্দিন (৩১), পিতা-মৃত মহিম আলী, সাং-চানপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ কুমিল্লা ও মোঃ আকিব (১৯), পিতা- মোঃ আওয়াল মিয়া, সাং-চানপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ কুমিল্লা। প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে যে, গ্রেপ্তারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র‌্যাব বাদী হয়ে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা