স্টাফ রিপোর্টারঃ
স্বর্নের দোকানের পেছনের দেওয়াল কেটে খুশি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকানের ১২০ ভরি স্বর্ণ, ডায়মন্ডের ১৩৫ টি নাকফুল, ১৩ টি ডায়মন্ডের আংটি এবং নগন ৪ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ১ কোটি টাকার মলপত্র লুট করেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিকের ছেলে মো. শাহিন বাদী হয়ে গতকাল ডেমরা থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা করেন। মঙ্গলবার দিবা গত গভীর রাতের কোন এক সময় ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডস্থ সমিরন প্লাজা মার্কেটে নিচতলার ১১১ নং দোকানে এ ঘটনা ঘটে। তবে এ সময় মার্কেটের সামনে অবস্থান করায় নিরাপত্তা প্রহরীরা কিছুই টের পায়নি বলে নিরাপত্তা প্রহরীরা জানিয়েছে। এদিকে খবর পেয়ে বুধবার থানা পুলিশসহ সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসে পরিদর্শন করে প্রয়োজনীয় নানা আলামত সংগ্রহ করেন।প্রত্যক্ষদর্শীসহ দোকান মালিকের ছেলে শাহিন জানায়,প্রতিদিনের ন্যায় দোকাদারি শেষে রাত ১১ টার দিকে দোকানের তালাবন্ধ করে চলে যায় শাহিন ও তার কর্মচারীরা। পরেরদিন সকালে তারা দোকান খুলে দেখে সিন্দুক ভাঙ্গা,পেছনের দেওয়াল কাটা ও দোকানে কোন স্বর্ণালঙ্কারসহ নগদ টাকাও নেই । এ বিষয়ে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। দ্রুত চুরির ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।