রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১২:১৭

কাচপুর হাইওয়ে থানা পুলিশ ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ সুজন(২৫) ও শরীফ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাচপুর হাইওয়ে থানা পুলিশ৷ ১২ ফেব্রুয়ারী শনিবার বার বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নাজমুল ঢাকাগামী একটি ট্রাক লাঙ্গলবন্দ এলাকায় থামানোর চেষ্টা করে কিন্তু মাদকবহনকারী ট্রাকটি না থামিয়ে ঢাকার দিকে যেতে থাকে এবং পুলিশবহনকারী পিকাপকে চাপা দেওয়ার চেষ্টা করে৷ পুলিশ নাছোড়বান্দা ট্রাকের পিছু ধাওয়া করে ট্রাকটিকে ব্যারিকেড দেয়৷ পরে ট্রাকে তল্লাশি করে ৪৫৫ বোতল ফেন্সিডিল উদ্বার করে ট্রাকটি জব্দ করে পুলিশ৷ কাচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন ফেন্সিডিল ব্যবসায়ী সুজন ও শরীফ পালানোর চেষ্টা করলেও পারেনি পুলিশ তাদের গ্রেপ্তার করে৷ হাইওয়ে পুলিশের নারায়নগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার অমিত সূত্রধর কাচপুর থানায় উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা