রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১:৩৩

হাইওয়ে পুলিশ নিরব শিমরাইলে ফুটপাতে চাঁদাবাজিকালে ৩ চাঁদাবাজ গ্রেপ্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা - চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে ফুটপাতের দোকানীদের কাছ থেকে চাঁদাবাজিকালে ৩ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো-মো: রুহুল আমিন (৫২), সাইফুল ইসলাম (৩১০ ও মিরাজ হাওলাদার (২৯)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৮ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ হাজী নেকবর আলী সুপার মার্কেটে , চাঁন সুপার মার্কেট, হাজী আহসান উল্ল্যহ সুপার মার্কেটেসহ বেশ কয়েকটি মার্কেটের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিকালে রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-১১’র ফ্লাইট লেফট্যানেন্ট (মিডিয়া অিফিসার) মো: তৌহিদুল মবিন খান এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেফতারকৃত চাঁদাবাজরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় ওই ৩ চাঁদাবাজের নামে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মহাসড়ক ঘেষে সহস্রাধিক ফুটপাতের দোতানপাট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা কালেকশন করে কয়েকটি গ্র“পে। অথচ হাইওয়ে পুলিশ ওই ফুটপাতের দোকানপাট রহস্যজনক কারণে উচ্ছেদ না করার কারণে মহাসড়কজুড়ে দোকানপাট বসেছে এবং চলছে বেপরোয়াভাবে চাঁদাবাজি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা