সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহলায় শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কামাল হোসেন খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধু বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩৪) দায়ের করেছেন। এর আগে পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।এজাহার সূত্রে জানা যায়, বিবাদী প্রায়ই তার পুত্রবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিবাদির প্রস্তাবে রাজি না থাকায় বিবাদী তাকে (ভিক্টিমকে) প্রায়ই ভয়ভীতি প্রদর্শণ করত। গত ২৪ মার্চ বিকেল ৪ টায় বিবাদির ছেলে ও ভুক্তভোগীর স্বামীকে দোকান হতে মশার কয়েল আনার জন্য পাঠায়। অতঃপর বিবাদী ভিক্টিমকে তার সাথে শারিরিক মেলামেশা করতে বলে। সে রাজি না হওয়ায় তাকে জড়িয়ে ধরলে ভিক্টিম চিৎকার করে এবং তার ডাক-চিৎকারে বাসার অন্য সদস্যরা চলে আসলে বিবাদি ভুক্তভোগীকে ছেড়ে দেয়। এ ঘটনার বিষয়ে গত ৯-৪-২০২২ শনিবার রাতে থানায় গিয়ে অভিযোগ দিলে উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল শনিবার রাতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। গতকাল রোববার দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত শশুর কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।গ্রেপ্তারকৃত লম্পট কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সে দলীয় প্রভাবখাটিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেন খন্দকারের ছেলে আব্দুল আজিজ জুয়েল কিছু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই তার পুত্রবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে বাদী অভিযোগে জানায়। বিবাদির প্রস্তাবে রাজি না থাকায় বিবাদী তাকে (ভিক্টিমকে) প্রায়ই ভয়ভীতি প্রদর্শণ করত।