শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৩০

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে পিস্তলসহ আটক করেছে যৌথ বাহিনী, বিএনপি থেকে বহিস্কার

মির্জাগঞ্জ প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জের সুবিদখালীর আব্দুল মোতালেব ফরাজীর ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্ভর) ভোরে সুবিদখালী এলাকায় জাহাঙ্গীর ফরাজীর বাড়ির পৃথক দুটি কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকায় তৈরি। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷ সেনা ক্যাম্পের ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বেআইনি অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে৷ ৭ নভেম্বর সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা