শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:২৭

বন্দের ডিবি পুলিশের হাতে ৩০ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি খাদিজা গ্রেপ্তার

শাহজাহান জনিঃ

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের চৌকস পুলিশ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ এর নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার ( ১ মে) সকালে খাদিজা (২৮) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে৷ এ সময় ডিবি পুলিশ খাদিজার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩ লাখ টাকা বলে জানাগেছে৷ ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, ডাকাত ও গ্রেপ্তারীপরোয়ানার আসামী এবং মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ জানতে পারেন বন্দরের ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে মাদকদ্রব্য এক নারী মাদকদ্রব্য বহন করে কোথাও যাচ্ছে৷ এ সময় ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ এর নেতৃত্বে এসআই শরীফুল হাসান, এসআই সুজন কুমার তালুকদার ও এএসআই আল মামুনসহ ডিবির একটি টীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে মাদকবহনকারী খাদিজা পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে কিন্তু ডিবির সঙ্গীয় নারী পুলিশ কনস্টেবল এর সহায়তায় ডিবির টীম মাদকদ্রব্য বহনকারী খাদিজাকে তল্লাশি করে৷ এ সময় খাদিজার ডান হাতে থাকা একটি সাদা বস্তার মধ্যে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে ( প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি গাঁজা) ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং খাদিজাকে গ্রেপ্তার করা হয়৷ খাদিজার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের চিংগাখালী গ্রামে তার পিতার নাম মোঃ বাবুল সিকদার৷ খাদিজা নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ( ঘোষবাগের জামালের গ্যারেজ) এলাকায় বসবাস করে৷ ডিবি পুলিশ জানায় গ্রেপ্তারকৃত খাদিজার বিরুদ্ধে আরও ৩ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে৷ এ ব্যাপারে বন্দর থানায় মাদকদ্রব্য বিশেষ আইনে এস আই শরীফুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা