বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৯:৪৭

হাইওয়ে পুলিশের টিআই আবু নাঈমের নেতৃত্বে অভিযান ট্রাক বোঝাই নিষিদ্ধ ৭ টন পলিথিন উদ্ধার, গ্রেপ্তার ২

শাহজাহান জনিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ৭০৫০ কেজি ( ৭ টন) নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে। নিষিদ্ধ পলিথিন বহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী ফোর্স নিয়ে পলিথিনবনকারী ট্রাকটি আটক করেন। পরে আটককৃত পলিথিনসহ ট্রাকটি স্কেলে উঠিয়ে ওজন করা হলে পলিথিনসহ ট্রাকের ওজন ১০৮৯৫ কেজি এবং ট্রাক ছাড়া শুধু পলিথিন ৭ হাজার৫০ কেজি ( ৭ টন) পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ট্রাকের, চালক মো. এনামুল হক (৩৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও হেলপার মো. মাসুদ,(৩০) চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন ক্লাব রোডের আব্দুর রউফ ব্যাপারীর ছেলে। ট্রাফিক ইন্সপেক্টর মোঃ অবু নাঈম সিদ্দিকী বলেন, ঢাকা থেকে ট্রাক বোঝাই করে নিষিদ্ধ ও পরিবেশ দূষণকারী পলিথিন চট্রগ্রামে যাচ্ছিল।
গতকাল বুধবার দুপুরে হাইওয়ে শিমরাইল পুলিশ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ট্রাক বোঝাই নিষিদ্ধ ও পরিবেশ দূষণকারী পলিথিন উদ্ধারসহ ২ জন গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা