সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সেলিম মিয়া (৫০) নামের এক ব্যাক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।আসামি মোঃ সেলিম মিয়া (৫০) সিলেটের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কাশীপুর এলাকার মৃত আজগর আলীর ছেলে।স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভিকটিম সেলিম মিয়ার চায়ের দোকানে বিস্কিট ক্রয় করতে গেলে সেলিম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ সেলিম মিয়াকে আটক করে গণধোলাই দেয়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত অভিযুক্ত সেলিম মিয়াকে পুলিশ হেফাজতে নেয় এবং ভিকটিমকে উদ্ধার করে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।