বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩৪

সংবাদ সম্মেলনে অপরাধীকে গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ার এক নারী শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছেন গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিককে রড দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করেছে। গতকাল বুধবার এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী শ্রমিক রুমি আক্তার আয়শা (২৫) সিদ্ধিরগঞ্জ থানায় দুজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ৩ মাসের বেতন না দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে পাষান্ড গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিক হান্নান খান৷ স্থানীয়রা ওই নারী শ্রমিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩ শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবিলম্বে ওই নরপপশুকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী নারী শ্রমিকরুমি আক্তার আয়শা।আহত রুমি আক্তার আয়শার সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার মোস্তাক মালির মেয়ে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন। অভিযুক্তরা হলেন, হান্নান খান (৪০) এবং রাসেল (৩০)।
অভিযোগ ভুক্তভোগী জানায়, গত ৩ মাস পূর্বে তিনি কদমতলী এলাকায় অবস্থিত প্রতীতি ট্রেড এজেন্সি নামীয় গার্মেন্ট ট্রেনিং সেন্টারে নিযুক্ত হোন। এরপর বিগত সময়ে আমি ঠিকভাবে কাজ করলেও আমাকে তার বেতন ভাতা প্রদান না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এরই ধারবাহিকতায় একাধিকবার হান্নানের কাছে বেতনের টাকা দাবি করলে তাকে বেতনের টাকা প্রদান না করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ কুপ্রস্তাব প্রদান করেন। গত ৩ মাস পূর্বেই হান্নান তার সহযোগী রাসেলের বাসায় নিয়ে যায়।
পরবর্তীতে তিনি তাদের কৃপ্রস্তাবে রাজি না হওয়ায় বিগতসময় তাকে অকথ্য ভাষায় গাল-মন্দসহ নানানভাবে হুমকি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ সকালে হান্নানের নিকট তার পাওনা ৩ মাসের বেতন দাবি করলে তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে রড দিয়ে এলোপাথারি পিটিয়ে বাম হাত ভেঙ্গে ফেলে জখম করে এবং শ্লীলতাহীনতার চেষ্টা চালায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হান্নান খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি একটু ঢাকায় আছি বিস্তারিত ঢাকা থেকে এসে বলবো বলে ফোন কেটে দেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন ওই নারী শ্রমিকের লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা