শাহজাহান জনিঃ
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের পুলিশ শনিবার দিবাগত রাত পৌণে ২ টার ( ২৩ মার্চ) সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটাল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি মিনি কভারভ্যান ( নং ঢাকা মেট্রো ন-১৩-৭৩৩৮) আটক করেছে৷ এ সময় কভারভ্যানের চালক মোঃরফিক (৫০) পিতা:মো:এসহাক সাং:গাংগুটিয়া,থানা:ধামরাই, জেলা:ঢাকা ,সহকারী মো:মনির হোসেন,(৩২) পিতা:মো:রুহুল আমিন সরকার সাং:বাংলা বাজার থান:সদর জেল:মুন্সিগঞ্জ এবং মো:আরিফ (৩১)পিতা:শফিকুর রহমান সাং:মহব্বতপুর থানা:সুধারাম জেলা:নোয়াখালী এ/পি কমিশনার রোড (বিরু কমিশনার) থানা: কদমতলী ডিএমপি ঢাকা দ্বয়কে গ্রেপ্তার করা হয়। টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন জব্ড়িদকৃত ৫৬২০ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য: ৭ লাখ ৮৬ হাজার ৮ শ্ টাকা । এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আবু নাঈম সিদ্দিকী৷