বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩৩

সিদ্ধিরগঞ্জে মাটিচাপা দেওয়া বস্তাবন্দী নারী শিশুসহ ৩ জনের খন্ডিত মৃতদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা থেকে মাটিচাপা দেওয়া বস্তাবন্দী ৩জনের খন্ডিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধারকৃত লাশ গুলোর পরিচয় পাওয়াগেছে৷ লামিয়া আক্তার পিতা-মৃত আঃ ছামাদ, স্বপ্না আক্তার পিতা-মৃত আঃ ছামাদ, আব্দুল্লাহ (৪) , পিতা-ইয়াসিন মাতা-লামিয়া, সাং মিজমিজি পশ্চিম পাড়া পুকুরপার থানা-সিদ্ধিরগঞ্জ৷ শুক্রবার দুপুরে ( ১১ এপ্রিল) লাশ তিনটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেেছে৷ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন ধারণা করা হয়েছে তিনজনকে হত্যা করে বস্তাবন্দী করে আমির হোসেনের বাড়ির পাশে মাটি চাপা দিয়েছে৷ পুলিশ লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করেছে৷ লামিয়ার বড়বোন শিরিন বলেন, লামিয়ার স্বামী ইয়াসিন এর সাথে লামিয়ার পারবারিকভাবে দ্বন্দ কলহ লেগেই থাকতো৷ তবে ২ বোন ও ভাগিনাকে কে বা কারা হত্যা করে বস্তাবম্দী করে মাটি চাপা দিয়েছে তা তিনি বলতে পারেন না৷ তবে এ নৃশংস হত্যার তিনি সুষ্ঠু বিচার দাবি করেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা