বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩৪

আদমজী ইপিজেডে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা, ৪৫ জনকে আদালতে প্রেরণ সকলের জামিন মঞ্জুর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড দুইটি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেছেন আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার। গতকাল রোববার সকালে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম। গত শনিবার বিকেলে আদমজী ইপিজেডে অনধিকার প্রবেশ করে দুটি কারখানায় হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায়। হামলা ও ভাংচুরের সময় যৌথবাহিনী ও ইপিজেডের নিরাপত্তারক্ষীরা ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে৷ এদিকে গতকাল রোববার ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয় একজন পলাতক রয়েছে ওই ৪৫ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে কয়েকশ লোক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইউনেস্কো বিডি লিঃ ও অনন্ত হুয়াজিং নামে দুইটি পোশাক কারখানায় ভাঙচুর চালায়। ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ৪৫ জনকে গ্রেপ্তার করে।গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ৷ আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহমেদসিদ্দিক বলেন, প্রটেক্টটিভ এরিয়ার মধ্যে এ ধরনের হামলা ও ভাংচুরের কাম্য নয়৷ এ ঘটনায় ৪৫ জনকে যৌথ বাহিনী ও ইপিজেডের নিরাপত্তারক্ষীরা আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেছে এবং এ ঘটনায় মামলাও হয়েছে বলে তিনি স্বীকার করেন৷ নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ কাউম খান জানিয়েছেন ৪৫ জন আসামী আদালতে তোলা হলে সকলকে জামিন প্রদান করেন বিজ্ঞ আদালত৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা