শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৩৩

কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরি-কাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম ইয়াসিন (১৭)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের ( বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া) মোঃ শহিদুলের ছেলে। এ ঘটনায় রমজান ও সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে৷ স্থানীয়রা জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সিমানা এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানাল পাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা