সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, ভোর ৫:০০

সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলিসহ আজমেরী ওসমানের দুই ক্যাডার গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। রোববার রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সশস্ত্র ক্যাডার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম৷ তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা