নিজস্বসংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়্যাল টোবাকো কোম্পানীতে অভিযান চালিয়েছে র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানকে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ কাজে যুক্ত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মোঃ সাইফুল ইসলাম (৪০)কে ১৪ দিনের বিনাশ্রম কারাদান্ড প্রদান করা হয়। গত ১৯ মে সোমবার বিকেলে র্যাব-১১’র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-১১’র সিনিঃ এএসপি গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। র্যাব-১১’র সিনিঃ এএসপি গোলাম মোর্শেদ বলেন, অভিযানের সময় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, ১ লাখ ৪০ হাজার শলাকা এবং প্রায় ২১ লাখ রি-ইউজ্ড স্ট্যাম্প উদ্ধার করে ডিসপোজ করা হয় এবং ফ্যাক্টরীটি সিলগালা করা হয়্। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সাল থেকে চলুকৃত ফ্যাক্টরীটি দৈনিক প্রায় ৬ লাখ টাকা যা প্রতি মাসে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে । ২০২৩ সালে এ্ ফ্যাক্টরিটিতে অভিযান চালানো হয় এবং সিলগালা করা হয়েছিল কিন্তু ৭ দিন পর অদৃশ্য শক্তির ইশারায় ফ্যাক্টরীটি চালু করে।