সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্য়ায়ে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে । এ ঘটনায় শনিবার (২৪ মে) সকালে পুলিশ অভিযান চালিয়ে হ্রদয়(৩০) মোঃ সাব্বির (১৮) মোঃ জাহিদ (২২) ও মোঃ আলামিন (২০) কে গ্রেপ্তার করেছে বলে সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহীনুর আলম৷
নিহত রায়হান তার বাবার সাথে এসি সার্ভিসিং-এর কাজ করতো। ঘটনার দিন বিকেলে সে তার বন্ধুদের সাথে ডিএনডি লেকপাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের উপর চড়াও হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হলপ তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রায়হানের বাবা মোঃ সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো: পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মোঃ হৃদয় (৩০), মোঃ সাব্বির (১৮), মোঃ আতিক (২২), মোঃ জাহিদ (১৮), ও আল-আমিন (২০)। এদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।নিহত রায়হানের পরিবার এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে.৷ নিহত আব্দুল্লাহ খান রায়হান পরিবারের সাথে নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডার আতাবরের টিনশেড বাড়িতে ভাড়া থাকতো৷