সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায়ী ইতি আক্তার (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী।এ ঘটনায় তার স্বামী বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম। শুক্রবার (২৫ জুলাই) রাতে নিহতের মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান,সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) মনির হোসেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতোস্বামী স্ত্রীা।শুক্রবার রাত ১১ টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানো বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পরে ওই কক্ষে লাশটি রেখে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা আটক করে রেখে পুলিশের খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান শুক্রবার রাত ১১ দিকে ওই ফ্লাটের ৩ তলার ভবনে চিৎকারে শব্দ শুনতে পায় এ সময় ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পাই ইতি আক্তারের নিথর দেহ পড়ে আছে নিচে আমি দেখতে পাই মেরে ফেলে রেখেছে তার স্বামী পরে থানায় খবর দেই। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষÐ স্বামী বিল্লালকে গ্রেপ্তার করে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাই পুলিশ। নিহত ইতি আক্তার ঢাকার নবাবগঞ্জের দড়িকন্দি এলাকার মৃত মানিক গাজীর মেয়ে। ঘাতক বিল্লাল হোসেনের মেয়ে। ঘাতক বিল্লাল হোসেন পিতার নাম আব্দুল কাদির গ্রামের বাড়ি শরীয়তপুরে বলে জানাগেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন, বিল্লালের স্ত্রীর ইতি আক্তার নবাবগঞ্জের এক ছেলের সাথে পরকীয়া করে বিল্লালের ঘর ছেড়ে চলে গিয়েছিল সেখানে ২ মাস ঘর সংসার করেছে।। গত ৩ দিন আগে সেই ছেলেকে তালাক দিয়ে ফের বিল্লাল হোসেনের কাছে এসে রীতিমতো ঘর সংসার শুরু করে। গত শুক্রবার রাতে ইতি আক্তার ফের তার প্রেমিকের সাথে মোবাইলে কথা বলে এ নিয়ে বিল্লাল হোসেন স্ত্রীর সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে রুটি তৈরির কাঠের বেলুন দিয়ে স্ত্রী ্ইতি আক্তারের মাথায় আঘাত করে হত্যা করে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় ইতি আক্তারের বোন বিথী বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।