বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৬:০৬

রুপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

রুপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রুপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোবারক হোসেন (৪৫) ও আব্দুল করিম (৫০) নামে ২ জন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে রুপগঞ্জের সাওঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, বিকেলে মোটর সাইকেল যোগে ওইদুই ব্যক্তি সাওঘাট এলাকায় যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে কাভার্ডভ্যান এসে মোটর সাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। কাভার্ডভ্যান চালক ও হেলপার হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মধ্যে রয়েছেন উপজেলার মর্তুজাবাদ এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মোবারক হোসেন এবং সোনাব এলাকার আব্দুর রহমানের ছেলে করিম।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা